হোম > জাতীয়

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের তফসিল ঘোষণা

আমার দেশ অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ী, এ দুই আসনে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ হবে। তবে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হওয়ায় শেরপুর-৩ আসনে আর গণভোটের প্রয়োজন হচ্ছে না।

মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২ মার্চ, মনোনয়নপত্র বাছাই ৫ মার্চ এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনের ভোট হয়। এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুটি আসনে নির্বাচিত হন। তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় এখন সেখানে উপনির্বাচন হচ্ছে।

এছাড়া গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। বৈধ প্রার্থী মারা যাওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করে ইসি। এখন নতুন করে তফসিল ঘোষণা করলেও যারা বৈধ প্রার্থী ছিলেন তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না।

নির্যাতনের সংস্কৃতি বন্ধে ৪ দফা প্রস্তাব দিলেন মাহমুদুর রহমান

জুলাই গণঅভ্যুত্থান আবারও স্পষ্ট করে দিয়েছে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ

নির্বাচনি প্রতিশ্রুতি ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

টিকার মজুত নিয়ে ধোঁয়াশা, সংকট মরণব্যাধি জলাতঙ্ক টিকার

বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

এলডিসি উত্তরণে আনুষ্ঠানিকভাবে সময় চেয়েছে বাংলাদেশ

কবে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর

শাহবাগ থানায় সাংবাদিকরা: মামলা নিতে গড়িমসি, ৬ ঘণ্টা ধরে আত্মগোপনে ওসি

সাংবাদিক ও ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় এইচআরএসএস-এর তীব্র নিন্দা ও উদ্বেগ

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন ফকির মাহবুব আনাম