হোম > জাতীয়

অপরাধী যে দলেই লোক হোক ব্যবস্থা নেওয়া হবে

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেছেন, অপরাধী যে দলেই লোক হোক ব্যবস্থা নেয়া হবে, যেখানেই মব হবে, সেখানেই অ্যাকশনে যাবে পুলিশ। বুধবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘চাঁদাবাজ, অস্ত্রধারী, সন্ত্রাসী, মাদককারবারি, অনলাইন জুয়া এবং প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রয়েছে। ছিনতাই এবং যে কোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। অপরাধী যেই হোক, তার কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না।’

এ সময় বিশেষ অভিযানে এখন পর্যন্ত ২০৬ জন তালিকাভুক্ত চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মোসলেহ উদ্দিন আহমদ। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, তালিকা ধরে ধরে গ্যাং লিডারদের আইনের আওতায় আনা হচ্ছে।

শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলছে উল্লেখ করে তিনি বলেন, জামিনে বের হয়ে অনেকেই অপরাধে জড়াচ্ছে। তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

থানায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে মোসলেহ উদ্দিন আহমদ বলেন, ‘থানা হবে জনবান্ধব, সেবা বান্ধব। থানায় কোনো দালালের অস্তিত্ব থাকবে না। থানায় কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। থানা এবং ফাঁড়ির মান উন্নয়ন করা হবে।’

ব্যাটারিচালিত রিকশা নিয়ে তিনি বলেন, বিগত সরকারের আমলে ব্যাটারিচালিত রিকশার একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল। পুলিশের একারপক্ষে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ করা সম্ভব না।

এমবি

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের তুমুল প্রতিবাদ ভোক্তাদের

টেস্ট সিরিজ জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সুশৃঙ্খল বাহিনীর জন্য চেইন অব কমান্ড ও ডিসিপ্লিন অনিবার্য

আনসার ও ভিডিপির জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী

বিএসএফকে বীরোচিত জবাব বিজিবির

মন্ত্রিসভার আকার বাড়ছে, ঠাঁই পেতে পারেন শরিকরা

বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু

আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলেও সরকার স্বীকার করে না

বিলুপ্ত করা হলো সুপ্রিম কোর্ট সচিবালয়

প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে রক্ষা পেলেন গরু ব্যবসায়ী