হোম > জাতীয়

আল্লাহ ও ইসলাম নিয়ে কটূক্তি

রাখাল রাহার বিরুদ্ধে মতিঝিল থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার

সম্প্রতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে পোস্ট দেন। ধর্ম অবমাননার দায়ে রাখাল রাহার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ ব্যাপারে মতিঝিল থানার ওসি মো মেজবাহ উদ্দিন আমার দেশকে অভিযোগ দায়ের করার সত্যতা নিশ্চিত করে বলেন, রাখাল রাহার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে থানার বাইরে থাকায় তিনি এই রিপোর্ট লেখার সময় বিস্তারিত বলতে পারছেন না।

মতিঝিল থানার একটি সূত্র জানায়, রাখাল রাহার বিরুদ্ধে দায়ের করা অভিযোগে বলা হয়েছে। রাখাল রাহা একটি পোস্টে তিনি তাহাজ্জুদ, আল্লাহ শব্দগুলোর ব্যঙ্গ এবং বিকৃতি করেছেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির অন্যতম সদস্য রাখাল রাহা (সাজ্জাদুর রহমান) আল্লাহ তাআলার শানে চরম ধৃষ্টতাপূর্ণ শব্দ ব্যবহার করে ফেসবুকে একটি পোস্ট প্রকাশ করেন। মন্তব্যের মাধ্যমে তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের ওপর আঘাত করেছেন।

এই ধরনের বক্তব্য শুধু মাত্র ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি পরিকল্পিতভাবে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি, সামাজিক বিভাজন উস্কে দেওয়া এবং জাতীয় স্থিতিশীলতা বিনষ্টের একটি উসকানিমূলক প্রচেষ্টা । রাখাল রাহাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন অভিযোগকারী ।

অভিযোগ দায়ের করা আগে ধর্ম অবমাননার দায়ে তাকে এনসিটিবির ওই কমিটি থেকে দ্রুত বহিষ্কারপূর্বক বিচারের মুখোমুখি করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমানসহ বিভিন্ন ইসলামিক সংগঠন। একই সাথে ১৫০ আলেম রাখাল রাহার বিচার চেয়ে বিবৃতি প্রদান করেছেন।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী