হোম > জাতীয়

বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতা সমাপ্ত

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতা এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (২৪-০২-২০২৫) টাঙ্গাইলে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ-এ অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মোঃ জাহিদুল সাইদ, বিবিপি, বিইউপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে সমাপনী দিনের ইভেন্ট প্রত্যক্ষ করেন এবং বিজয়ী ও উপবিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দল সর্বমোট ৮১০ পয়েন্টের মধ্যে ৭৭১ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দল ৭৫৮ পয়েন্ট পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ দলের ফ্লাইট লেফটেন্যান্ট মো. শামস তাবরীজ রাইফেল ফায়ারিং এ ১৪৭ এবং পিস্তল ফায়ারিং এ ১১৮ পয়েন্ট পেয়ে সার্বিকভাবে সেরা শুটার বিবেচিত হন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিমানসেনা এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ কে এম শফিউল আজম, ওএসপি, জিইউপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। উল্লেখ্য যে, ২ দিন ব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ৭ টি দল অংশগ্রহণ করে।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী