হোম > জাতীয়

গত ৩ নির্বাচনে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে ইসি

স্টাফ রিপোর্টার

সর্বশেষ তিনটি জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তথ্য চাওয়ায় নির্বাচন কমিশন এ উদ্যোগ নিয়েছে। সম্প্রতি ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

ইসির দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, মামলার তদন্তের স্বার্থে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তথ্য আগেই চেয়েছিল পিবিআই। এরপর চাওয়া হয়েছে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তথ্য। সে অনুযায়ী আমরা সব জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছি। তথ্য পেলে তা পিবিআইকে প্রদান করা হবে।

চিঠিতে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটদের নাম, ঠিকানা, বাবার নাম, মায়ের নাম, স্থায়ী/বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বরের তথ্য সরবরাহের জন্য অনুরোধ করা হয়েছে।

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে রিং পরানো সম্পন্ন

সংসদে হাসিনাকে নিয়ে যা বললেন রুমিন ফারহানা