হোম > জাতীয়

আবরারের খুনির পলায়নে কারা কর্তৃপক্ষের ব্যাখ্যা

স্টাফ রিপোর্টার

বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বন্দি কারাগার থেকে পলায়ন সংক্রান্ত সংবাদের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে কারা কর্তৃপক্ষ। সোমবার রাতে এ বিবৃতি দেয় দেওয়া হয়।

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের হলে ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা আবরার ফাহাদকে ছাত্রশিবির আখ্যা দিয়ে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে।

কারা সহকারি মহা পরিদর্শক (উন্নয়ন) স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, ‘জনমনে বিভ্রান্তি নিরসনে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সংশিষ্ট মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বন্দি কয়েদী নং-৫১৭৭/এ মুনতাসির আল জেমি (২৬), পিতা আব্দুল মজিদ, গ্রাম-কালিয়ান, থানা-কেন্দুয়া, জেলা- নেত্রকোনা।

গত ৬ আগষ্ট, ২০২৪ সালে গাজিপুরের হাই সিকিউরিটি কেন্দ্রিয় কারাগার থেকে ২০২ জন বন্দির সাথে একত্রে (৮৭ জন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বন্দিসহ) কারাগারের দেয়াল ভেঙ্গে পলিয়ে যায়। বিষয়টি নিয়ে গত বছরের ১৫ আগষ্ট কোনাবাড়ী থানায় ৪(৮)২৪ মামলা দায়ের করে আইনশৃংখলা বাহিনীসহ সকল কর্তৃপক্ষকে অবহিত করা হয়। সকল কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় ইতোমধ্যে ৩৫জন মৃত্যুণ্ডাদেশ প্রাপ্ত বন্দিসহ ৫১ জন বন্দিকে গ্রেপ্তার করে কারাগারের পাঠানো হয়েছে। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট বন্দিকে গ্রেপ্তার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, আবরার হত্যা মামলায় কারাগারে বিভিন্ন মামলায় দণ্ডিত ২২ জন বন্দির মধ্যে বর্তমানে ২১ জন বন্দি কারাগারে আটক আছে।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী