হোম > জাতীয়

নির্বাচনে ৪৭ হাজার কেন্দ্রে পুলিশের কাছে বডি ক্যামেরা থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আতিকুর রহমান নগরী

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশের প্রতিটি কেন্দ্রেই বডি-ওর্ন ক্যামেরা দেয়া হবে।

বুধবার বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন-বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের ৪৭ হাজার ভোট কেন্দ্রের প্রতি কেন্দ্রেই একটি করে বডি-ওর্ন ক্যামেরা দেয়ার চেষ্টা করা হবে৷ পুলিশের মধ্যে যিনি সিনিয়র পদধারী থাকবেন, তার কাছে বডি-ওর্ন ক্যামেরা থাকবে।

তিনি বলেন, নির্বাচনে সেনাবাহিনী, আনসার, পুলিশসহ বিভিন্ন প্রায় আট লাখ সদস্য দায়িত্ব পালন করবেন।

তিনি আরো বলেন, সব বাহিনীকেই প্রশিক্ষণ দেয়া হবে৷ প্রিজাইডিং অফিসাররা যেন কারো বাসায় না থেকে নির্বাচনি কেন্দ্রে থাকতে পারে সে ব্যবস্থা করা হবে৷ তাদের সাথে আনসার এবং পুলিশ সবাই থাকবে৷ বাহিনীগুলোর প্রশিক্ষণের পর তাদের মহড়া দেয়ার ব্যবস্থাও করা হবে। নির্বাচনটা যাতে সুষ্ঠু, নিরপেক্ষ ও ভালোভাবে হতে পারে সে অনুশীলন করা হবে।

প্রসঙ্গত, আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের পরবর্তী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা । নির্বাচন কমিশন ইতোমধ্যেই বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য তারাও তাদের প্রস্তুতি গ্রহণ করছে।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী