হোম > জাতীয়

জুলাইয়ের পরিচয়হীন ৬ লাশ আঞ্জুমানে হস্তান্তর

স্টাফ রিপোর্টার

জুলাই আন্দোলনে পরিচয় না পাওয়ায় এক নারীসহ ৬ জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশগুলো বৃহস্পতিবার জুরাইন কবরস্থানে দাফন করেছে আঞ্জুমান মফিদুল।

জানা গেছে, নিহত ছয় মৃতদেহের মধ্যে পল্টন এলাকা থেকে একজনের মৃতদেহ, যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তিন জনের ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এক নারীসহ দুই মরদেহ উদ্ধার হয়।

পরে তাদের শাহবাগ থানার পুলিশের মাধ্যমে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের পর ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়। লাশগুরোর ডিএনএ প্রোফাইল নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে।

ঢামেক হাসপাতাল সূত্র বলছে, নিখোঁজের খোঁজে অনেকেই এসেছিলেন কিন্তু মৃতদেহ দেখে শনাক্ত করতে পারেন নি। পরেও যদি কেউ নিখোঁজের খোঁজে আসতে আসেন, তারা ডিএনএ জন্য প্রয়োজনীয় নমুনা দিতে পারবেন।

শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, আদালতের নির্দেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র যুগ্ম কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন ও রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম এর উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় এই ছয় মৃতদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে জুরাইন কবরস্থানে দাফনের জন্য হস্তান্তর করা হয়।

চীন-মিয়ানমার করিডোর হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশি পণ্য

ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি দোকান মালিক সমিতির

তুরাগে ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন

বর্ষার ছন্দপতনে ফের তাপপ্রবাহ, দেশজুড়ে অসহনীয় ভ্যাপসা গরম

সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন

বিএমইউতে ১ হাজার ৩৯ কোটি টাকার বাজেট অনুমোদন

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে পথ দেখাবে তরুণদের উদ্ভাবনী ভাবনা

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে

ইসলামী ব্যাংক নিয়ে গয়েশ্বরের সমালোচনার জবাব দিলেন পার্থ-শাহজাহান