হোম > জাতীয়

এমপি হেনরীর ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে ২০ কোটি ৬২ লাখ ৩৬ হাজার ৭০২ টাকা রয়েছে।

সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, এদিন জান্নাত আরা হেনরীর ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ। এর আগে গত ২২ ডিসেম্বর হেনরী ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদারের বিরুদ্ধে দু'টি মামলা করে দুদক। এ মামলায় গত ৬ জানুয়ারি তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত। বর্তমানে তিনি কারাগারে আছেন।

গত বছরের ২৫ নভেম্বর জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদার এবং মেয়ে মুনতাহা রিদায়ী'র দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। এছাড়া চলতি বছরের ১২ জানুয়ারি হেনরীর ৫০ বিঘা জমি এবং তার মালিকানাধীন ১৬টি গাড়ি জব্দের আদেশ দেন বিচারক। একই সঙ্গে তার ১৯টি ব্যাংক হিসাব ও চারটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করেন বিচারক।#

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী