হোম > জাতীয়

পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের পরিকল্পনা নেই

স্থানীয় সরকার মন্ত্রী

স্টাফ রিপোর্টার

বিএনপির মহাসচিব এবং বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা এখনো সরকারের নেই।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।

সম্প্রতি সিটি করপোরেশনগুলোয় রাজনৈতিক প্রশাসক নিয়োগে সরকারের সিদ্ধান্ত নিয়ে আলোচনা–সমালোচনা তৈরি হয়েছে। ১২টি সিটি করপোরেশনের মধ্যে আদালতের আদেশে চট্টগ্রাম সিটি করপোরেশনে একজন নির্বাচিত মেয়র দায়িত্ব পালন করছেন।

বাকি ১১টিতে রাজনৈতিক প্রশাসক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে ঢাকা উত্তর, দক্ষিণসহ ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধিদের অপসারণ করা হয়। এ ছাড়া অনেক জনপ্রতিনিধি পালিয়ে যান।

এর ফলে প্রসাশনে শূন্যতা তৈরি হওয়ায় ধারাবাহিকতা বজায় রাখতে সরকারি কর্মকর্তাদের সিটি করপোরেশনগুলোয় প্রশাসক হিসেবে অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্ত এসেছিল বিশেষ পরিস্থিতিতে; কিন্তু সেই সাময়িক ব্যবস্থা দীর্ঘায়িত হওয়ায় নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিকেলে বসছে সংসদের তৃতীয় অধিবেশন

জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী