হোম > জাতীয়

আইনশৃঙ্খলার উন্নয়নে অভিযান আরও জোরালো হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আজ সন্ধ্যার পর থেকে অপারেশন আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট বাহিনীগুলো নির্দেশনা দেয়া হয়েছে। সন্ধ্যার পর থেকে অপারেশন আরও জোরদার করা হবে। অপরাধপ্রবণ এলাকাগুলোতে আরও টহল বাড়ানো হবে, চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আজকের সভায় আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি উন্নয়ন বিষয়ে কথা হয়েছে এবং এ সংক্রান্ত বাহিনীগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে৷

তিনি বলেন, স্বাধীনতার এই ৫৩ বছরে আমাদের কোন সাংবাদিক লেখেননি যে আইন-শৃঙ্খলার পরিস্থিতি খুবই ভালো৷ আমি বলবো আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। তবে আরও উন্নতি করার অবকাশ রয়েছে৷

উপদেষ্টা বলেন, বনশ্রীর ঘটনাটি দুঃখজনক। আগে এ ধরনের ঘটনা জানতে দুই দিনও সময় লেগে যেতো। তথ্যপ্রযুক্তির কল্যাণে এখন মানুষ সাথে সাথে এটি জেনে যাচ্ছে। এরকম ছোটখাটো ঘটনা আগেও ঘটেছে৷ তবে ভবিষ্যতে যাতে আর না ঘটে সে বিষয়ে করণীয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা চাইনা এ ধরনের ঘটনা আর ঘটুক৷

অপারেশন ডেভিল হান্ট চলা অবস্থায় এমন পরিস্থিতি কেন জানতে চাইলে উপদেষ্টা বলেন, ডেভিল হান্ট অপারেশন চালু করা হয়েছে যাতে এই ধরনের ঘটনা ঘটলে দ্রুত পদক্ষেপ নেয়া যায়৷

তিনি বলেন, রাজশাহীর ঘটনায় সাথে সাথে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ যেসব ওসিরা মামলা নিতে গড়িমসি করেছে তাদের আইনের আওতায় আনা হয়েছে, বরখাস্তও করা হয়েছে। অন্য সময় হলে এটা কিন্তু হতো না৷

তিনি আরও বলেন, সাংবাদিকদের অনুসন্ধানী রিপোর্টের ওপর ভিত্তি করে পুলিশের অনেক সিনিয়র অফিসারকে ক্লোজ করা হয়েছে৷

সাংবাদিকদের অনুরোধ জানিয়ে উপদেষ্টা বলেন, আপনারা সত্য ঘটনা প্রকাশ করুন। বিদেশি মিডিয়া যখন আমাদের নিয়ে অপপ্রচার চালিয়েছে তখন আপনারা সত্য ঘটনা প্রকাশ করে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন৷

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে রিং পরানো সম্পন্ন