হোম > জাতীয়

নতুন সরকারের প্রতি বিদেশিদের আস্থা রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

নতুন সরকারের প্রতি বিদেশিদের গভীর আস্থা রয়েছে। তারা সবাই আমাদের সঙ্গে কাজ করতে গভীর আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতরা।

বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গতকাল থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে আমার বৈঠক হয়েছে। তাদের কাছে আমাদের বৈদেশিক নীতির আউটলাইন বলেছি। আমরা বলেছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। সবার ওপরে বাংলাদেশ।

তিনি আরো বলেন, আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, পরস্পরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, জাতীয় মর্যাদা—এসব নীতির ওপর আমাদের কার্যক্রম প্রতিষ্ঠিত থাকবে। প্রতিটি দেশের সঙ্গেই পারস্পরিক লাভবান সম্পর্ক গড়ে তুলতে চাই।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি এ পর্যন্ত যাদের সঙ্গে বৈঠক করেছি সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন রাষ্ট্রদূত, তারা সবাই আমাদের প্রতি গভীর আস্থা রেখেছেন। তারা সবাই আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী, সেটা আমরা দেখেছি। আমরাও বলেছি, তাদের সঙ্গে আমরা গভীর সম্পর্ক গড়তে আগ্রহী।

তিনি আরো বলেন, আমাদের যেসব ইস্যু আছে, সেগুলো পারস্পরিক সম্মান ও মর্যাদাপূর্ণভাবে সমাধান করতে পারব, যেন সকলের স্বার্থ ও আমাদের স্বার্থ সুরক্ষিত হয়।

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে রিং পরানো সম্পন্ন

সংসদে হাসিনাকে নিয়ে যা বললেন রুমিন ফারহানা