হোম > জাতীয়

ভোরে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগর এলাকায় জননিরাপত্তা বিধান তথা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে পুলিশের টহল কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বুধবার ভোরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে স্থাপিত পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত চেকপোস্ট, তল্লাশিচৌকির কার্যক্রম ও কয়েকটি থানা ঘুরে দেখেন।

উপদেষ্টা তাঁর বারিধারাস্থ ডিওএইচএস-এর বাসা থেকে বের হয়ে বনানী মোড়, বিজয় সরণি (নভোথিয়েটার), মানিক মিয়া এভিনিউ, কলাবাগান, ইডেন কলেজ হয়ে নিউমার্কেট থানা পরিদর্শন করেন। পরবর্তীতে নিউমার্কেট থানা থেকে শাহবাগ মোড়, মৎস্য ভবন, মগবাজার, হাতিরঝিল, পুলিশ প্লাজা হয়ে গুলশান থানা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে গুলশান থানা থেকে ইউনাইটেড হাসপাতাল হয়ে বারিধারার বাসায় ফেরত আসেন। পথিমধ্যে তিনি আশপাশের কিছু অলিগলিও ঘুরে দেখেন।

পরিদর্শনকালে উপদেষ্টা থানা ও চেকপোস্টে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি রাজধানীসহ সারা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকারও নির্দেশনা প্রদান করেন।

সেই ইফতেখার চৌধুরী এখন জামায়াতের ‘পরামর্শক’

আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ থেকে দেশের সব মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধ

বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট

ইরানের পক্ষে পোস্ট: বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার

অনেক তরুণ আইসিটিতে কাজ করতে পরিকল্পনা নিয়ে আসছেন

বিদ্যুৎকেন্দ্র চালু রাখতে সরকারের সহযোগিতা চান মালিকরা

নেপালে সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

উপবৃত্তির টাকা বিতরণে সরকারের যে পদক্ষেপ

ফেসবুক আইডি ডিঅ্যাকটিভ করার কারণ জানালেন জুমা