হোম > জাতীয়

গুলিবিদ্ধ এনসিপি নেতার সবশেষ অবস্থা সম্পর্কে যা জানা গেল

আতিকুর রহমান নগরী

এনসিপি নেতা নাহিদ ইসলামের সঙ্গে মোতালেব শিকদার। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিটি তার কানের পাশ দিয়ে ঢুকে বেরিয়ে গেছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

আজ সোমবার বেলা পৌনে ১২টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের কাছে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা মোতালেবকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় তার মাথার সিটি স্ক্যান করার জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জরুরি বিভাগে নেওয়ার সময় তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা দ্রুত সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন।

গুলিবিদ্ধ মোতালেব শিকদারের পরিচয় তার পকেট থেকে পাওয়া একটি ভিজিটিং কার্ডের মাধ্যমে নিশ্চিত করা হয়। কার্ড অনুযায়ী, তিনি খুলনা বিভাগীয় জাতীয় শ্রম শক্তির আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক। বিষয়টি এনসিপির একাধিক নেতাও নিশ্চিত করেছেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি মোতালেব শিকদারের কানের পাশ দিয়ে ঢুকে বেরিয়ে যায়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

হাসপাতালে চিকিৎসাধীন এনসিপি নেতা মোতালেব শিকদার। ছবি : সংগৃহীত

এনসিপি খুলনা জেলার সাবেক সহ-সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি জানান, মোতালেব শিকদারকে আহত অবস্থায় প্রথমে খুলনা মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে তার সিটি স্ক্যান করা সম্ভব হয়নি। পরে আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে সিটি স্ক্যান করা হয়।

এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ ফেসবুক পোস্টে বলেন, ‘এনসিপির খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কারী এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যালে নেওয়া হয়েছে। ইনটিরিম নির্বাচনের আগেই জুলাইকে নাই করে দেওয়ার আয়োজন চলছে?’

প্রত্যর্পণের প্রস্তাব তৈরি হচ্ছে, ইন্টারপোলকে জানাল বাংলাদেশ

সংকট কাটিয়ে স্বাভাবিক হচ্ছে ইসলামী ব্যাংক

দায়িত্বে অসম্ভব চাপ অনুভব করছি: প্রধানমন্ত্রী

খুলনায় আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের ঘটনায় আসকের উদ্বেগ

উষ্ণবৃষ্টির সঙ্গে ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ

হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ: আইএসপিআর

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের নথি

মোহাম্মদপুরে ওসি-এসআইকে কুপিয়ে রক্তাক্ত করল ছিনতাইকারীরা

ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা