হোম > জাতীয়

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

তৃণমূলে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। বৃহস্পতিবার সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের একথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, লোকবলের সংকট সর্বব্যাপী। সারা দেশে হাসপাতালগুলোতে লোকবলের সংকট রয়েছে। পাশাপাশি যে লোকবল আছে তার সর্বোচ্চ ব্যবহার আমরা এখনও নিশ্চিত করতে পারিনি। সুতরাং আমরা সেটিরও এনসিওর করার চেষ্টা করছি। বর্তমানে যে লোকবল আছে তারা যেখানে পোস্টেট সেখানে যেন পাওয়া যায়, সে ব্যাপারে কথা হয়েছে।

তিনি বলেন, রোগীদের কাছ থেকে আমরা অভিযোগ পাই, মাঝে মাঝে তারা সঠিক চিকিৎসা পান না। যাদের থাকার কথা তারা থাকেন না। আমাদের নির্বাচনি ইশতেহারে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। স্বাস্থ্যখাতে বাজেট বৃদ্ধিসহ একেবারে তৃণমূল পর্যন্ত চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। সেই সাথে তৃণমূলে চিকিৎসা সেবা উন্নীত করার জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।

ডা. এম এ মুহিত আরও বলেন, হাসপাতালের সামনে অবৈধ স্থাপনা, দালালদের দৌরাত্ম্য এই সমস্যাগুলো এত বড় কেন্দ্রীয় সরকারের পক্ষে ঢাকায় বসে নির্দেশনা দিয়ে পরিবর্তন আনা সম্ভব না। আমরা জাতি হিসেবে গত ১৭ বছরে দুর্নীতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি। আমাদের দেশ থেকে লক্ষ কোটি টাকার সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। এঅবস্থা থেকে বের হতে গেলে আমাদের একটি সামাজিক আন্দোলনের মধ্যে দিয়ে অবস্থা তৈরি করতে হবে। যেখানে প্রত্যেকটি নাগরিকের অধিকার নিশ্চিত আমরা সরকার ও রাজনৈতিক দল কাজ করে যাবো।

ফৌজদারি অপরাধ তদন্ত করতে পারবে এপিবিএন, খসড়া আইন অনুমোদন

বৃষ্টির প্রবণতা বাড়বে সারাদেশে, থাকবে ভাদ্রের তালপাকা গরমও

রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তার চ্যালেঞ্জ: প্রতিরক্ষা উপদেষ্টা

পার্লামেন্টই হবে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, বিরোধীদলকে সম্পাদকদের পরামর্শ

জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজের তাগিদ

প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক গ্রেপ্তার

পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করবে বীর ইউনিট: সেনাপ্রধান

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি

মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস