হোম > জাতীয়

সোশ্যাল মিডিয়া ইস্যুতে মুখ্য সচিবের বিজ্ঞপ্তি

আমার দেশ অনলাইন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার। ছবি: সংগৃহীত

ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন ও জাল অ্যাকাউন্ট সম্পর্কিত সতর্কবার্তা দিয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার।

সোমবার সংবাদমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে মুখ্য সচিব বলেছেন, ‘দেশের জনসাধারণ ও সব মিডিয়াকে জানাচ্ছি যে আমি এ বি এম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আমার ব্যক্তিগত ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি এবং ওই অ্যাকাউন্টগুলো ডিঅ্যাক্টিভেট করা হয়েছে।’

তিনি বলেন, ‘এমতাবস্থায় আমার নাম ও পদবি ব্যবহার করে যেকোনো ব্যক্তি জাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি বা ব্যবহার করে এর মাধ্যমে বিভ্রান্তি, অসংগতিপূর্ণ তথ্য বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার জন্য আমি দায়ী থাকব না। জনসাধারণকে সতর্ক করা হচ্ছে যে ওই ধরনের জাল অ্যাকাউন্ট ব্যবহারের ঘটনা ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণ এবং মিডিয়াকে অনুরোধ করা হচ্ছে, শুধু অফিশিয়াল সূত্র থেকে তথ্য গ্রহণের জন্য সচেতন থাকুন।’

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার