হোম > জাতীয়

মানবাধিকার সমুন্নত রাখতে সম্মিলিতভাবে কাজের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে মানবাধিকার সমুন্নত রাখতে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

মঙ্গলবার (৫ আগস্ট) 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে এক আলোচনা সভায় কমিশনের বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন কমিশনের সচিব সেবাস্টিন রেমা।

সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন।

অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতার জন্য দোয়া করা হয়।

সভায় কমিশনের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাণিজ্যসচিবের মৃত্যুতে ঢাকা চেম্বার সভাপতির শোক

নিরাপত্তা সংস্থার নজরদারিতে ৬২ বিসিএস ক্যাডার

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

বার্ষিক ছুটি বাড়ল

হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

জুলাই গণঅভ্যুত্থানের ১৬৯৪ মামলার তদন্তে ধীরগতি

প্রধানমন্ত্রীর সঙ্গে আবদুল্লাহ আবু সায়ীদের সৌজন্য সাক্ষাৎ

কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্র

সৌরবিদ্যুৎ খাতে ১০ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য নির্ধারণ সরকারের