হোম > জাতীয়

ঢাকাসহ তিন জেলায় দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ৪টি এনফোর্সমেন্ট ইউনিট নিয়ে সোমবার অভিযান পরিচালনা করে।

বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।

বন অধিদপ্তর: ঢাকা এবং চট্টগ্রাম বন সংরক্ষক অঞ্চলে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, বরাদ্দকৃত অর্থ আত্মসাত, বদলি-পদোন্নতিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে এবং প্রাথমিক সত্যতা পায়।

কুমিল্লা:

কুমিল্লা সিটি কর্পোরেশনে রোড সুইপার ট্রাক ক্রয়ে অনিয়মসহ নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে দুদক এনফোর্সমেন্ট নিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সিটি কর্পোরেশনের একটি ট্রাক সরেজমিনে পরিদর্শন করে নথিপত্র সংগ্রহ করে।

এ ছাড়াও নানাবিধ অভিযোগের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের অধীন নগর শিশু উদ্যান সরেজমিনে পরিদর্শনকালে উদ্যানে অবস্থিত বিভিন্ন রাইড সংক্রান্ত চুক্তি এবং বিল পরিশোধে বিভিন্ন অনিয়ম পায় দুদক পরিলক্ষিত হয়।

বগুড়া:

বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা প্রদানে অনিয়ম ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে দুদকের এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

এ সময় দুদক সেবাগ্রহীতাদের সাথে কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। পরবর্তীতে টিম অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য গ্রহণ করে এবং অভিযোগ বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র সংগ্রহ করে।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী