হোম > জাতীয়

পদোন্নতি পাওয়া ২ সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় প্রধানমন্ত্রী তার অফিসে পৌঁছান। এ সময় সেখানে প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনীর প্রধানগণ স্বাগত জানান। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর দিনের কার্যসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী সেখানে পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তা হলেন— লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন— প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.), সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম প্রমুখ।

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন সরকারের প্রতি বিদেশিদের আস্থা রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

পুলিশে জরুরিভিত্তিতে ২৭০১ কনস্টেবল নিয়োগ করা হবে

কেউ পুলিশের কাজে হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে টানা ৭ থেকে ১০ দিন ছুটি কাটানোর সুযোগ

একদিন পেছালো বইমেলা, অংশ নিচ্ছে ‘প্রকাশক ঐক্য’

জুলাই শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী ট্রাইব্যুনালের বিচারকাজে সহযোগিতা করব

এমপি মিলনের অনুরোধে রোজায় নিত্যপণ্যের মূল্যছাড়ের ঘোষণা

দুই দেশকে নিরাপদ ও শক্তিশালী করতে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

প্রশাসক নিয়োগ হলেও স্থানীয় সরকার নির্বাচন ‘সঠিক সময়েই’