হোম > জাতীয়

ধর্মীয় ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ ও মালয়েশিয়া

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ও মালয়েশিয়া ধর্মীয় ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে। মঙ্গলবার ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ড. জুলকিফলি হাসান এক ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে সম্মত হন।

বৈঠকে ধর্মমন্ত্রী কায়কোবাদ হজ ব্যবস্থাপনা, যাকাত প্রশাসন এবং ধর্মীয় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের ওপর বিশেষ গুরুত্ব দেন।

তিনি বলেন, হজ কার্যক্রম পরিচালনায় দক্ষতা বাড়ানো এবং যাকাত ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে একে অপরের সর্বোত্তম চর্চাগুলো অনুসরণ করা যেতে পারে। একইসঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মন্ত্রীরা আগামীতে ধর্মীয় সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া, বর্তমান সময়ের চাহিদার সঙ্গে মিল রেখে ধর্মীয় শিক্ষাকে কীভাবে আরও কার্যকর ও যুগোপযোগী করা যায়, তা নিয়েও আলোচনা হয়।

জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ