হোম > জাতীয়

ভারতের বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম নারী ভিপি নাশরাকে সাদিক কায়েমের অভিনন্দন

আমার দেশ অনলাইন

ভারতে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের কোণঠাসা ও ভীতিকর পরিস্থিতির মধ্যে ভারতের ঐতিহ্যবাহী আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (এএমইউএসইউ) সহ-সভাপতি (ভিপি) পদে নাশরা নাঈমের জয়কে অত্যন্ত উৎসাহব্যঞ্জক ও ঐতিহাসিক আখ্যা দিয়ে অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। একই সঙ্গে বাংলাদেশে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে তরুণদের লড়াইয়ের মতো গোটা দক্ষিণ এশিয়ায় যেকোনো ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দিয়েছেন তিনি।

শুক্রবার ভারতের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রথম মুসলিম নারী হিসেবে ভিপি নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন নাশরা নাঈম। তার এই অনন্য বিজয়ে এক বার্তায় সংহতি ও শুভেচ্ছা প্রকাশ করেন ডাকসু ভিপি।

বার্তায় সাদিক কায়েম বলেন, ‘যে দেশে ধর্মীয় সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিমদের প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে বাস করতে বাধ্য করা হচ্ছে এবং পদে পদে নিজেদের দেশপ্রেমের প্রমাণ দিতে হচ্ছে; সেই বৈরী বাস্তবতার মাঝে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নাশরা নাঈমের বিজয়ের খবর অত্যন্ত আশাব্যঞ্জক ও অনুপ্রেরণাদায়ী।’

তিনি আরো বলেন, ‘ঐতিহাসিক এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ইতিহাসে প্রথম মুসলিম নারী হিসেবে এই পদে আসীন হওয়া নিঃসন্দেহে এক অনন্য ও অসাধারণ অর্জন। অভিনন্দন, নাশরা নাঈম!’

বাংলাদেশে ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনাকে স্মরণ করিয়ে দিয়ে ডাকসু ভিপি উল্লেখ করেন, ‘বাংলাদেশে শেখ হাসিনার ফ্যাসিবাদী রেজিমের বিরুদ্ধে আমরা যেভাবে রুখে দাঁড়িয়েছিলাম, ঠিক তেমনিভাবে গোটা দক্ষিণ এশিয়াজুড়ে মাথাচাড়া দেওয়া সমস্ত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সাহস ও সংহতির এই ধারা অব্যাহত থাকবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করছি।’

ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের পোশাকশ্রমিকদের তুলনায় বাংলাদেশিদের বেতন কত

তাপমাত্রা ও শৈত্যপ্রবাহ নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

প্রযুক্তির সংখ্যা নয়, নাগরিকসেবার মান দিয়ে ডিজিটাল রূপান্তরের সাফল্য মাপতে হবে

জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

কোস্ট গার্ডের জাহাজ থেকে বাদ পড়ল ‘জয় বাংলা’ নাম

আইন পেশায় সফল হতে হলে মানবিক মূল্যবোধ ও সততা জরুরি: আইনমন্ত্রী

কলাপাড়া ও রাঙ্গাবালীকে আদর্শ উপজেলায় রূপান্তর করতে চাই

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪, মামলা ৬২

ফ্যাসিবাদের দোসররা ভারতে বসে পোশাকশ্রমিকদের উসকানি দিচ্ছে: ঐক্য ফোরাম

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ৫১ অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ