হোম > জাতীয়

১৫ খাল খননে ডিও লেটার দিলেন রুমিন ফারহানা

আমার দেশ অনলাইন

নিজ সংসদীয় আসনে ১৫টি খাল খনের জন্য আধা সরকারিপত্র (ডিও লেটার) দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ে দেওয়া পৃথক দুটি ডিও লেটারে খাল খননে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী কাছে দেওয়া ডিও লেটারে বিজয়নগর উপজেলার বেমালিয়া খাল, আশুগঞ্জের দগরীসাল খাল, ভবানীপুর খাল, সরাইলের নীল বিল খাল, মলাইশ ব্রিজ খাল, দেওড়া বড় খাল, ডাঙ্গীর খাল খননের আবেদন করা হয়।

পানিসম্পদমন্ত্রীর কাছে দেওয়া ডিও লেটারে সরাইলের দেওড়া বড় খাল, লাখৌ নদী, জাফর খাল, আশুগঞ্জের আড়াইসিধা হতে বাজার চরচারতলা খাল, আড়াইসিধা খাল, বিজয়নগরের কুদালিয়া খাল, রথানী খাল, ডাঙ্গীর খাল খননের আবেদন করা হয়।

খালগুলো খনন হলে কৃষক, জেলেসহ সাধারণ মানুষের অনেক উপকার হবে বলে উল্লেখ করা হয়।

ডেঙ্গু পরীক্ষায় ৫ লাখ কিট দিয়েছে যুক্তরাষ্ট্র

ফেনীর পথে প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করার সুপারিশ

জলবায়ু পরিবর্তন মোকাবিলা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণে প্রযুক্তিগত সহায়তায় এআই অ্যাপ ‘মাইট্রি’

তরুণদের এআই ও রোবটিক্স গবেষণায় প্রধানমন্ত্রীর সমর্থনের আশ্বাস

৪৯তম বিসিএসে নিয়োগ পেলেন যারা

৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে যা জানাল মন্ত্রণালয়

দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ