হোম > জাতীয়

ময়লা-আবর্জনা পরিষ্কার না রাখলে বাতিল হতে পারে সরকারি কোয়ার্টারের বরাদ্দ

মীর শাহে আলম

আমার দেশ অনলাইন

প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সরকারি আবাসিক ভবন বা কোয়ার্টারগুলোতে বসবাসকারীরা নিজ উদ্যোগে ময়লা-আবর্জনা পরিষ্কার ও পরিচ্ছন্নতা বজায় রাখতে ব্যর্থ হলে তাদের আবাসন বরাদ্দ বাতিল করা হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারি কোয়ার্টারগুলোতে বসবাসকারীদের শুরুতে সচেতন ও পরিচ্ছন্ন থাকার অনুরোধ জানানো হয়েছে। তবে এরপরও যদি বসবাসকারীরা ময়লা-আবর্জনা অপসারণে কোনো পদক্ষেপ না নেন এবং পরিবেশ আগের মতোই অপরিচ্ছন্ন থাকে, সেক্ষেত্রে তাদের আবাসন বরাদ্দ বাতিলের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা তদারকিতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও জ্যেষ্ঠ নাগরিকদের (সিনিয়র সিটিজেন) সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রত্যেক মহল্লা বা ওয়ার্ডভিত্তিক উপদেষ্টা কমিটি গঠনের মাধ্যমে তাদের বেসরকারিভাবে কাজে লাগানোর সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি ঢাকা মহানগরীতে গঠিত সরকারি কমিটিগুলোর কার্যক্রমও চলমান থাকবে। এক মাস পর প্রধানমন্ত্রী পুনরায় বৈঠক করে এসব কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করবেন।

পরিচ্ছন্নতাকর্মীর সংকট দূর করতে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ হাজার এবং উত্তর সিটি করপোরেশনে ১ হাজার ৫০০ জনবল নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে নতুন যুক্ত হওয়া ইউনিয়নগুলোতে অবকাঠামো নির্মাণ, পানি সরবরাহ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বিশেষ অনুশাসন দিয়েছেন বলে জানান মীর শাহে আলম। তিনি বলেন, এসব এলাকার বাসিন্দাদের দ্রুত মূল ঢাকার নাগরিক সেবার আওতায় আনতে চলমান কাজগুলো আরো গতিশীল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জলবায়ু অর্থায়নে শিশুদের অগ্রাধিকার, পৃথক তহবিলের আহ্বান

কর্মক্ষেত্রে বাড়বে ডে-কেয়ার সেন্টার, যুগোপযোগী হচ্ছে শিশু দিবাযত্ন কেন্দ্র আইন: সমাজকল্যাণমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে ১৯২ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় তারেক রহমান

জলবায়ু অর্থায়নে উন্নত দেশগুলোর দায়িত্ব পালনের দাবি

হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু হচ্ছে ১৬ ডিসেম্বর

জলবায়ু অর্থায়ন সহজীকরণ ও উন্নয়নশীল দেশের ঋণের বোঝা কমানোর জোরালো দাবি

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৮, হাসপাতালে ভর্তি ১৬৭৪

ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ

১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ: বিজিএমইএ সভাপতি