হোম > জাতীয়

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

স্টাফ রিপোর্টার

গণভোট অধ্যাদেশ-২০২৫ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে চূড়ান্ত অনুমোদন হয় বলে প্রধান উপদেষ্টা কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ১১টায় বৈঠক শুরু হয়। বিকাল ৪ টার দিকে সংবাদ ব্রিফিংয়ে বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ২০ নভেম্বর বৈঠকে গণভোট আইন অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের মতামত নিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই গণভোট আয়োজনে আইন প্রণয়ন করতে হবে। 

এদিকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার পরিকল্পনা করেছেন নির্বাচন কমিশন। এক সঙ্গে দুটি ভোটের কারণে কিছু বুথ সংখ্যা বাড়াতে হতে পারে।

ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, এবারই প্রথম একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে সিইসি বলেছেন, এটা চ্যালেঞ্জ। এ বিবেচনা করে ভোটারদের দুটি ব্যালট দেয়ার কারণে বুথ বাড়ানো ও সময় কিছুটা এগিয়ে আনা যুক্তিযুক্ত হতে পারে।

ইসি কর্মকর্তারা জানান, দুটি ভোটের জন্য আলাদা ব্যালট ব্যবহার করা হবে এবং নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তারাই গণভোট পরিচালনার দায়িত্বও পালন করবেন।

ইসি সূত্রমতে, সাধারণত জাতীয় নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট হয়। এবার ভোট শুরুর সময় আরো এগিয়ে আনার বিষয়টি বিবেচনাধীন।

ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সারা দেশে ৪২ হাজার ৭৬১টি কেন্দ্র এবং ২ লাখ ৪৪ হাজার ৭৩৯টি বুথ নির্ধারণ করেছে ইসি। প্রতি ৩ হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র এবং প্রতি ৫০০ পুরুষ ও ৪০০ নারী ভোটারের জন্য আলাদা বুথ থাকবে।

চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী

সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে কৃষকদের বিশেষ প্রণোদনা দেবে সরকার

প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদের ভোট হবে: ইসি

নেতৃত্ব কারো কাছে চিরজীবন বন্দি থাকে না: আইনমন্ত্রী

৩৫ টাকা কেজিতে আমন ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

সমবায় সমিতিগুলো দুর্নীতির কারণে নষ্ট হয়ে গেছে: রাষ্ট্রপতি

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন

ঢাকায় আসছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা

তাহসিফের মৃত্যু,ফরেনসিক ও ভিসেরা রিপোর্টের অপেক্ষা