হোম > জাতীয়

টেলিটকের দৃশ্যমান অগ্রগতি দেখাতে শীর্ষ কর্মকর্তাদের নির্দেশনা

তথ্য প্রযুক্তি মন্ত্রীর

স্টাফ রিপোর্টার

রাষ্ট্রায়াত্ত মোবাইল অপারেটর টেলিটককের দৃশ্যমান অগ্রগতি দেখাতে শীর্ষ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এই সরকারের সময়ে মানুষ যাতে টেলিটকের উন্নত সেবা পায়।

মঙ্গলবার রাজধানীর গুলশানে টেলিটক কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্ত্রী এই নির্দেশনা দেন। মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ এ সময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জনবান্ধব সরকার হতে চাই। আমরা চাই টেলিটক সেবার দৃশ্যমান উন্নয়ন। প্রধানমন্ত্রী জনকল্যাণে তার প্ল্যান ও ভিশন বাস্তবায়নে কাজ করছেন, টেলিটককেও সে অনুযায়ী সেবার মানোন্নয়নে কাজ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিগুলো দ্রুততম সময়ে বাস্তবায়ন করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

মতবিনিময়কালে তারা প্রতিষ্ঠানের চলমান সেবা কার্যক্রম, নেটওয়ার্ক সম্প্রসারণ, ডিজিটাল সেবা উন্নয়ন এবং গ্রাহকসেবার মানোন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

বিমান মন্ত্রীর সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুলকে জড়িয়ে মিথ্যাচারের প্রতিবাদে বিবৃতি

৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার আসামি করা হয়েছে

আমরা প্রমাণ করে দেবো এই ট্রাইব্যুনাল পুরোপুরি দুর্নীতিমুক্ত

বিমানবন্দরে মশা মারার ওষুধ ছিটানোর নির্দেশ মন্ত্রীর

ধর্মমন্ত্রীর সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন হবে : মির্জা ফখরুল

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের তফসিল ঘোষণা

১০ হাজার শিক্ষার্থীকে চীনা ভাষা শিক্ষার আওতায় আনার উদ্যোগ

কমলো এলপি গ্যাসের দাম