হোম > জাতীয়

জুলাই শহীদদের মায়েদের একটাই দাবি- হত্যাকারীদের বিচার

স্টাফ রিপোর্টার

জুলাই শহীদদের মায়েরা তাদের সন্তানদের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার হলে আয়োজিত ‘রক্তাক্ত জুলাই স্মরণে’ আলোচনা সভায় এ দাবি করেন জুলাই বিপ্লবের শহীদ নাফিসের মা নাজমা আক্তার নাসিমা। তিনি বলেন, আর কোনো সন্তানকে যেন এভাবে জীবন দিতে না হয়। অনুষ্ঠানটির আয়োজন করে সম্মিলিত নারী প্রয়াস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা তাসনীম। প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ পারভীন সুলতানা হায়দার। বিশেষ অতিথি ছিলেন জুলাই বিপ্লবের শহীদ নাফিসের মা নাজমা আক্তার নাসিমা, সম্মিলিত নারী প্রয়াসের সহসভানেত্রী ড. আবিদা সুলতানা ও ডা. ফাতেমা ইয়াসমিন। সমাপনী বক্তব্য দেন সংগঠনটির সেক্রেটারি ড. ফেরদৌস আরা খানম।

এ উপলক্ষে অনলাইনে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুটি গ্রুপে মোট ৮১ শিক্ষার্থী এ প্রতিযোগিতার অংশ নেন। এর মধ্যে ছয়জনকে পুরস্কার দেওয়া হয়।

উদ্বোধনী বক্তব্যে শামীমা তাসনীম বলেন, সারা পৃথিবীর সব সম্মান একত্র করে দিলেও জুলাইযোদ্ধাদের সম্মান দেখানো শেষ হবে না। যদি আবার কোনো যুদ্ধ হয় তবে আমরা মায়েরা সামনের সারিতে থাকব।

প্রধান অতিথির বক্তব্যে পারভীন সুলতানা হায়দার বলেন, এ আন্দোলন শুধু প্রতিবাদ নয়, একটা বিস্ফোরণ। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী