হোম > জাতীয়

বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিস এয়ারলাইন্সের সমঝোতা স্মারক সই

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ও তুরস্ক দুটি রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিস এয়ারলাইন্সের মধ্যে বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর হয়।

এই চুক্তির আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিরত এবং অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দ এখন থেকে বিভিন্ন সরকারি ও ব্যক্তিগত উদ্দেশ্যে ভ্রমণের ক্ষেত্রে টার্কিশ এয়ারলাইন্স এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন গন্তব্যে তুলনামূলকভাবে সুলভ মূল্যে যাতায়াত করতে পারবেন।

এই চুক্তির মাধ্যমে একদিকে যেমন সেনা সদস্যদের যাতায়াত ব্যয় অনেকাংশে হ্রাস পাবে, তেমনি সরকারি অর্থেরও সাশ্রয় নিশ্চিত হবে।

এছাড়া, চাকরিরত ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যগণ আন্তর্জাতিক মানসম্পন্ন স্টার এলায়েন্স-এর সুবিধাসমূহ সাশ্রয়ী মূল্যে গ্রহণ করতে পারবেন। এর ফলে, বিদেশে কর্তব্য পালনের সময় অভিযানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ব্যক্তিগত প্রয়োজনে গমনাগমনের ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করবে।

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে রিং পরানো সম্পন্ন

সংসদে হাসিনাকে নিয়ে যা বললেন রুমিন ফারহানা