হোম > জাতীয়

১৪ মার্চের মধ্যে প্রার্থীদের ব্যয়ের হিসাব দিতে ইসির চিঠি

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীকে আগামী ১৪ মার্চের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসি সিনিয়র সহকারী সচিব এ এস এম ইকবাল হাসান স্বাক্ষরে রিটার্নিং কর্মকর্তাদের কাছে এ চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৪৪(গ) অনুচ্ছেদ অনুসারে নির্বাচিত প্রার্থীগণের নামের গেজেট প্রকাশের পরবর্তী ৩০ দিনের মধ্যে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের রিটার্ন দাখিলের বিধান রয়েছে। সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের নামে গেজেট প্রকাশ করা হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি এ গেজেট প্রকাশ করা হয়।

চিঠিতে আরো বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের ব্যয় বিবরণী দাখিল নিশ্চিতকরণ করবেন, যা নির্বাচন চলাকালিন সময়ে জারি করা পরিপত্র-১৮ ‘তে বলা আছে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, গেজেট জারি হয় গত ১৩ ফেব্রুয়ারির। এ হিসেবে ৩০ দিন অর্থাৎ ১৪ মার্চ এর মধ্যে দাখিল করতে হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ২ হাজার ২০ জনের মতো।

জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ