স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ পুলিশের সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ প্রদান করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুলিশের মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করতে জনবল বৃদ্ধি জরুরি। সে লক্ষ্যেই শূন্য পদগুলো পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।