হোম > জাতীয়

ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

নির্বাচনি ইশতেহারের মূল দর্শন ‘সবার আগে বাংলাদেশ’-কে সামনে রেখে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা এবং দেশে সুশাসন সুদৃঢ় করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বচ্ছ ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় দুর্নীতি দমন ও প্রতিরোধকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে দেশের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ইতিমধ্যে ৫০৪টি দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।

পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যক্রম তুলে ধরে তিনি জানান, দুর্নীতি সংঘটিত হওয়ার আগেই তথ্য যাচাই ও বিশ্লেষণে কাজ করছে দুদকের ইন্টেলিজেন্স ইউনিট। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনার জন্য কার্যকর রয়েছে এনফোর্সমেন্ট ইউনিট। সাধারণ মানুষের অভিযোগ গ্রহণে ১০৬ হটলাইনের পাশাপাশি ৯৯৯ ও ৩৩৩ এর মতো জাতীয় হটলাইনগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

দুর্নীতি, অনিয়ম, অপচয়, দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহার রোধে নিয়মিত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যেকোনো অনিয়ম বা অসদাচরণের তথ্য পেলে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী তদন্ত সাপেক্ষে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়া দুর্নীতি দমন আইন, দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি পদক্ষেপও চলমান রয়েছে।

বিরোধী দলের তীব্র আপত্তির মুখে সংসদে সম্পত্তি সংশোধন বিল পাস

বাংলাদেশে গুগলের স্থানীয় অফিসের আহবান বিটিআরসির

র‍্যাবের বদলে এসআরবি: ক্ষমতা ও জবাবদিহি নিয়ে টিআইবির উদ্বেগ

পিতা-মাতার অবহেলা রোধে সংসদে কোরআনের আয়াত তুলে ধরলেন রুমিন ফারহানা

‘কবিরাজ’ সেজে বাসায় গিয়ে স্বর্ণ লুট, গ্রেপ্তার ২

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল পাসের আগে শরিয়াহ কর্তৃপক্ষের কাছে পাঠানোর দাবি

কাফরুল থেকে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার যুথী কারাগারে

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, আটক ১

অক্টোবরে ডেঙ্গুর বড় ধাক্কা সামলাতে এখনই নামতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী