হোম > জাতীয়

বেকারত্ব দূর করাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: আসিফ মাহমুদ

বিশেষ প্রতিনিধি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান কারণ ছিল বেকারত্ব। বেকারত্ব দূর করাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বেকারত্ব দূর করতে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সম্মেলনকক্ষে আয়োজিত যুব উদ্যোক্তা: বিনিয়োগ ও পলিসি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে উদ্যোক্তাদের জন্য গৃহীত পদক্ষেপ তুলে ধরে উপদেষ্টা বলেন, যুব উদ্যোক্তাদের জন্য আমরা উদ্যোক্তা ঋণ প্রদান করে থাকি। যুব উদ্যোক্তা ঋণের সিলেকশন ক্রাইটেরিয়া গুলো নিয়ে কাজ করা হচ্ছে যাতে সর্বোচ্চ সংখ্যক মানুষ উপকৃত হতে পারে যেকোনো স্টার্ট-আপ শুরু করার ক্ষেত্রে। এই ঋণের সিলিং ২ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা করা হয়েছে। সামনের দিনে আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা -২০২৫ উপদেষ্টা পরিষদ হতে অনুমোদন পেয়েছে।এটি অতিদ্রুত বাস্তবায়ন করা হবে।

এলডিসি গ্র্যাজুয়েশন সামনে রেখে অনেক চ্যালেঞ্জ উল্লেখ করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ৬৩ শতাংশ তরুণ জনগোষ্ঠীকে যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে না পারি, তাহলে ভবিষ্যতে ভালো করা সম্ভব হবে না। বাস্তবতা যা আছে, তাতে আমাদের উদ্যোক্তাদের সহায়তা করতেই হবে।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, বাংলাদেশের স্টার্ট-আপ ইকোসিস্টেম সেভাবে তৈরি করা হয়নি। আমরা স্টার্ট-আপ তৈরির কাজের চেষ্টা করছি। এই কাজ স্কুল পর্যায় থেকেই শুরু করতে হবে।আমাদের পাইপলাইন তৈরি করতে হবে। মফস্বলে যারা আছে, তাদেরও সেই পাইপলাইনে রাখতে হবে। সেগমেন্ট করে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে।

লঘুচাপে সাগর উত্তাল, সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা

‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি

তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধিতে জনদুর্ভোগ বহুগুণ বাড়বে

ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

পালানোর অভিযোগে ৬ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

এবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

সাইবার আইনে ‘গুজব-মানহানির শাস্তি নিয়ে উদ্বেগ, বাক্‌স্বাধীনতা সংকোচনের আশঙ্কা

ডিএসসিসির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক