হোম > জাতীয়

বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম বদলে প্রজ্ঞাপন জারি

স্টাফ রিপোর্টার

বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে যমুনা সেতু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করে কর্ণফুলী টানেল করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে যমুনা সেতু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করে কর্ণফুলী টানেল করা হয়েছে।

যমুনা নদীর উপর নির্মিত যমুনা সেতু হিসেবে পরিচিত সেতুটি ১৯৯৮ সালের ২৩ জুন বঙ্গবন্ধু সেতু নাম দিয়ে চালু করা হয়। আর চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচ দিয়ে তৈরি করা টানেলটিকে ২০২৩ সালের ২৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাম দিয়ে উদ্বোধন করা হয়।

জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বঙ্গবন্ধু এবং শেখ পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন সরকারি স্থাপনার নাম পরিবর্তন করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় যোগাযোগ খাতের দেশের দুই বড় স্থাপনার নাম পরিবর্তন করা হলো।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী