হোম > জাতীয়

ইসরাইলি হামলায় লেবাননে দুই রুশ সাংবাদিক আহত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে পেশাগত দায়িত্ব পালনকালে ইসরাইল ক্ষেপণাস্ত্রে আহত হয়েছেন রুশ আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরটি-এর একজন সংবাদদাতা এবং ক্যামেরাম্যান। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। আরটি-এর ওয়েবসাইটেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আহতরা হলেন— আরটি-এর প্রতিনিধি স্টিভ সুইনি এবং তার ক্যামেরাম্যান আলী রিদা। আজ বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের আল-কাসমিয়া ব্রিজের কাছে একটি স্থানীয় সামরিক ঘাঁটির অদূরে সংবাদ সংগ্রহ করার সময় তাঁদের অত্যন্ত কাছেই ক্ষেপণাস্ত্র হামলা হয়।

ক্যামেরাম্যান আলী রিদা অভিযোগ করেছেন, তাঁদের গায়ে সাংবাদিকদের বিশেষ ইউনিফর্ম এবং পরিচয়পত্র দৃশ্যমান থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী ‘ইচ্ছাকৃতভাবে’ তাঁদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আল-কাসমিয়া ব্রিজের কাছে তাঁরা যখন ভিডিও ধারণের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই একটি ইসরায়েলি যুদ্ধবিমান থেকে তাঁদের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়

ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, স্টিভ সুইনি যখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন, ঠিক তখনই তাঁর কাছ থেকে মাত্র ১০ মিটারের কম দূরত্বে পেছনে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। বিস্ফোরণের বিকট শব্দে সুইনি প্রাণ বাঁচাতে নিচু হয়ে পড়েন এবং মুহূর্তেই চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এই ভয়াবহ দৃশ্যটি আলী রিদার ক্যামেরায় সরাসরি ধরা পড়েছে।

পরবর্তীতে একটি ভিডিও বার্তায় রিদা বলেন, তাঁরা দুজনেই ভালো আছেন। তিনি মজা করে বলেছেন, ‘দেখা যাচ্ছে, আপনার দিকে যখন ক্ষেপণাস্ত্র ছুটে আসে, তখন সেটাও শব্দও শোনা যায়!’

আরটি (সাবেক রাশিয়া টুডে) হলো রাশিয়া সরকার নিয়ন্ত্রিত একটি আন্তর্জাতিক টেলিভিশন নেটওয়ার্ক।

এখন পর্যন্ত ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

তিন উপজেলা ও এক থানার অনুমোদন

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২ পুলিশ লাইন্স হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান