হোম > জাতীয়

গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১১টার পর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তিনি এই পদক তুলে দেন।

একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মো. আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এ ছাড়া ব্যান্ড ওয়ারফেজকে সংগীত দল হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এই পদক প্রদান অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যগণ, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং দেশের আমন্ত্রিত বিশিষ্ট সুধীবৃন্দ উপস্থিত রয়েছেন।

অনুমতি ছাড়া মেট্রোরেল স্টেশনে ছবি-ভিডিও করা যাবে না

শিল্প-সাহিত্যচর্চাকে রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয়

শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায় সরকার

সচিবালয় থেকে হেঁটে ‘একুশে পদক’ প্রদান অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী

অমর একুশে বইমেলা শুরু আজ

হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন রাষ্ট্রপতি

দেশে আবারও ভূমিকম্প অনুভূত

কাল একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৪ জেলে উদ্ধার, গ্রেপ্তার ৮

দেশের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরো আধুনিক করব