হোম > জাতীয়

নির্ধারিত সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা

স্টাফ রিপোর্টার

সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা যদি নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না হন, তাহলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা যদি সঠিক সময়ে অফিসে উপস্থিত না হন, তবে সরকারের প্রচলিত আইন ও বিধি অনুযায়ী অত্যন্ত কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি ইতিমধ্যে সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজের সময়নিষ্ঠার উদাহরণ টেনে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিদিন সকাল ৯টার আগেই অফিসে চলে আসেন। জনদুর্ভোগ কমাতে এবং যানজট এড়াতে তিনি অনেক সময় প্রটোকল ছাড়াই খুব ভোরে সচিবালয়ে উপস্থিত হন। প্রধানমন্ত্রীর এই আগমনের ফলে কর্মকর্তাদের মধ্যে সময়ের সচেতনতা এবং একটি ইতিবাচক চাপ তৈরি হয়েছে।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিয়মিত অফিস করা প্রসঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রীর এখানে নিজস্ব অফিস রয়েছে এবং তিনি চাইলে যেকোনো দিন এখানে অফিস করতে পারেন। তবে এটি সম্পূর্ণ তার সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

প্রশাসনিক রদবদল বা পরিবর্তন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সময় ও প্রয়োজন অনুযায়ী পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটি সময় হলেই দেখা যাবে।

মন্ত্রিসভার বৈঠক প্রতি বৃহস্পতিবার হবে বলেও এসময় জানান তিনি।

৫ মার্চের মধ্যে সব হজযাত্রীর ভিসা প্রক্রিয়া শেষ করার নির্দেশ

আগামী বছর থেকে একুশে বইমেলা আন্তর্জাতিক হবে, আশা প্রধানমন্ত্রীর

জাতীয় ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিত

ঈদযাত্রায় ১০ দিনের জন্য বন্ধ বাল্কহেড ও ডিঙি নৌকা

সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

কত লাখ কৃষকের ঋণ মওকুফের সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের প্রার্থিতা প্রত্যাহার, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী

১০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অতিরিক্ত যাত্রী বহন ও ভাড়া বৃদ্ধি কোনোভাবেই অনুমোদন করা হবে না: নৌমন্ত্রী

গণশত্রুদের কারামুক্ত করে জুলাইযোদ্ধাদের জেলে ঢোকানোর নীলনকশা চলছে