হোম > জাতীয়

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের বিরুদ্ধে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায়। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে স্লোগান দিয়ে জমায়েত হন মুসল্লিরা।

সেখানে জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে একটি বিক্ষোভ সমাবেশ হয়। এতে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী সহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

অন্যদিকে ইনতিফাদা বাংলাদেশ-এর ব্যানারে বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে সড়কে বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন ব্যানার নিয়ে জমায়েত হন আলেম ওলামারা। পরে সেখান থেকে একটি মিছিল বের করা হয়। এতে দেশের বিশিষ্ট আলেমরা অংশগ্রহণ করেন।

আলাদা বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে বক্তারা বলেন, গাজায় যখন নিরীহ শিশুসহ অসহায় মানুষকে নির্বিচারে হত্যা করা হয় তখন জাতিসংঘের ভূমিকা কোথায় থাকে? বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা নির্যাতিত হলেও জাতিসংঘের মানবাধিকার কমিশনের তেমন কোনো তৎপরতা বা ভূমিকা দেখা যায় না।

যেসব দেশে তাদের কার্যালয় রয়েছে সেখানেও মানবাধিকার লংঘন হচ্ছে। বাংলাদেশে মানবাধিকার কার্যালয়ে স্থাপনে সিদ্ধান্ত মেনে নেয়া হবে না। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল না করলে তীব্র আন্দোলন গড়ে তুলবেন আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানরা।

খুলনায় আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের ঘটনায় আসকের উদ্বেগ

উষ্ণবৃষ্টির সঙ্গে ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ

হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ: আইএসপিআর

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের নথি

মোহাম্মদপুরে ওসি-এসআইকে কুপিয়ে রক্তাক্ত করল ছিনতাইকারীরা

ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা

ফ্যাসিজমই আ.লীগের আদর্শ ও মূলনীতি: তথ্য প্রতিমন্ত্রী

প্রাণিসম্পদ খাতের গবেষণায় বরাদ্দ বৃদ্ধির আশ্বাস মন্ত্রীর

শিশুদের মেধা বিকাশে সৃজনশীল উদ্যোগে কারও বাধা বরদাশত করা হবে না