হোম > জাতীয়

পাঁচ সিটি প্রশাসকের দায়িত্বে বিএনপির যে নেতারা

আমার দেশ অনলাইন

শিরীন, মাহফুজুর, মাহফুজ উন নবী, ইউসুফ মোল্লা ও রোকন। ছবি: সংগৃহীত

ছয় সিটি করপোরেশনের ধারাবাহিকতায় বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লায়ও বিএনপি নেতাদের প্রশাসকের দায়িত্ব দিয়েছে সরকার।

শনিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

বরিশাল সিটির করপোরেশনের প্রশাসক হয়েছেন বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।

রাজশাহী সিটিতে দায়িত্ব পেয়েছেন মাহফুজুর রহমান। তিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলে আসছেন।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রুকুনোজ্জামান রোকন পেয়েছেন সেখানকার নগর সংস্থার দায়িত্ব।

রংপুর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মাহফুজ উন নবী চৌধুরী। তিনি রংপুর মহানগরের সদস্যসচিব।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা হয়েছেন সেখানকার সিটি করপোরেশনের প্রশাসক।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকাসহ ছয় সিটিতে প্রশাসক হিসেবে সরকার দলীয়দের বসানো হয়।

এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটির দায়িত্ব পান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, উত্তরে ঢাকা-১৫ আসনের পরাজিত বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান, খুলনা সিটিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মহানগর বিএনপির আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটিতে মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারকে প্রশাসক পদে বসানো হয়।

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমানের অপেক্ষায় নিউইয়র্ক, বরণে প্রস্তুত প্রবাসীরা

লঘুচাপে সাগর উত্তাল, সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা

‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি

তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধিতে জনদুর্ভোগ বহুগুণ বাড়বে

ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

পালানোর অভিযোগে ৬ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

এবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ