হোম > জাতীয়

ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল, পোস্টালে প্রবাসীদের ভোট

সংবাদ সম্মেলনে ইসি

স্টাফ রিপোর্টার

আগামী ডিসেম্বর মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসির বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এসব তথ্য জানান। সকাল ১১টা থেকে শুরু করে মাঝে বিরতি দিয়ে সন্ধ্যা প্রায় ৭টা পর্যন্ত বৈঠক করে ইসি।

ইসির প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে যারা ভোটার হবেন, তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। আর প্রবাসী ভোটারদের ‘পোস্টাল ব্যালটের’ মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে যাচ্ছে ইসি। এ ক্ষেত্রে প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দ করা প্রতীকসহ ব্যালট পেপার প্রবাসী ভোটারদের কাছে পাঠানো হবে।

বৈঠকে প্রবাসীদের ভোটাধিকার পদ্ধতি, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি ও নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধন করা নিয়ে আলোচনা হয়। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত করা হয়। আরপিও নিয়ে আলোচনা হলেও তা শেষ হয়নি। পরবর্তী বৈঠকে এটি নিয়ে আরো আলোচনা হবে।

নির্বাচনের তফসিল ঘোষণা কবে নাগাদ হতে পারে—এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, এটি নিয়ে বৈঠকে আলোচনা হয়নি। শিগগির এ বিষয়ে আলোচনা হবে। তবে ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেছেন, ভোটের তারিখের দুই মাস আগে তফসিল ঘোষণা করবে।

তিনি বলেন, ‘আপনারা ধরেই নিতে পারেন, এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের, ডিসেম্বর মাসের প্রথমার্ধেই আপনারা পাবেন।’ তিনি বলেন, ভোট হবে পবিত্র রমজান মাসের আগে। যদি ১৮ ফেব্রুয়ারি রমজান মাস শুরু হয়, তার আগে শপথ গ্রহণ, নতুন সরকারের ক্ষমতা গ্রহণ এসবের জন্য দু-চার দিন সময় দিতে হবে। এসবের আগে ভোট হবে। ভোটের যে তারিখ হবে তার আনুমানিক ৬০ দিন আগে তফসিল হবে বলে তিনি জানান।

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে রিং পরানো সম্পন্ন

সংসদে হাসিনাকে নিয়ে যা বললেন রুমিন ফারহানা