হোম > জাতীয়

কাফরুল থেকে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার যুথী কারাগারে

স্টাফ রিপোর্টার

রাজধানীর কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়া এলাকা থেকে ৭ বছরের শিশু অপহরণের ঘটনায় জড়িত যুথী আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত এ আদেশ দেন।

এদিন আসামিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে কারাগারে পাঠানোর ওই আদেশ দেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে কাফরুলের পূর্ব শেওড়াপাড়া এলাকা থেকে ৭ বছরের এক শিশু খেলতে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সাধারণ ডায়েরির সূত্র ধরে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। ফুটেজে দেখা যায়, কালো পোশাক পরিহিত এক নারী শিশুটির হাত ধরে জোরপূর্বক নিয়ে যাচ্ছে। এ ঘটনায় শিশুটির মা আমেনা বেগম কাফরুল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় অভিযান পরিচালনা করে যুথী আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া গত্যন্তর নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

ভোটার এলাকা পরিবর্তনের সময় বাড়াল ইসি

গার্মেন্টস শিল্পে এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী

লিবিয়ার বন্দিশালা থেকে ফিরছেন আরো ১৭২ বাংলাদেশি

সাব-এজেন্টদের জবাবদিহি ও রিক্রুটিং এজেন্সিগুলোর গ্রেডিং প্রয়োজন

বিমান চলাচলের নিরাপত্তাব্যবস্থা যুগোপযোগী করার তাগিদ প্রতিরক্ষা উপদেষ্টার

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সহযোগিতা স্মারক সই

অর্ণবের তাণ্ডবে ভারতে পাঁচজনের মৃত্যু, চার রাজ্যে আকস্মিক বন্যার শঙ্কা

দেশে তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় ১ কোটি ৬০ লাখ মানুষ

বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না