হোম > জাতীয়

চাঁদাবাজি-দখলবাজির তথ্য জানতে ওয়েবসাইট চালু করলেন মির্জা ফখরুল

আমার দেশ অনলাইন

ঠাকুরগাঁওয়ে-১ আসনের নাগরিকদের চাঁদাবাজি, দখলবাজি বা যেকোন সমস্যার কথা সরাসরি জানাতে বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তার নিজ নির্বাচনি এলাকার যেকোনো অপরাধের তথ্য সরাসরি জানাতে চালু করেছেন একটি বিশেষ ওয়েবসাইট।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ঠাকুরগাঁও-১ আসনের নাগরিকদের উদ্দেশে লিখেছেন, ঠাকুরগাঁও-১ এর যেকোনো এলাকায় যেকোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়, অপরাধ বা যে-কোনো সমস্যার কথা সরাসরি আমাকে আমার ওয়েবসাইটের মাধ্যমে জানান।

তিনি আরো উল্লেখ করেন, গত ৭ জানুয়ারি ওয়েবসাইটটি উদ্বোধনের পর থেকেই বিপুল সাড়া মিলেছে। ইতোমধ্যে অনেক অভিযোগ ও বার্তা এসেছে। সেগুলো তার টিম যাচাই-বাছাই ও সংকলন করছে। খুব শিগগিরই প্রতিটি বার্তার জবাব দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ী বলেন, চাঁদাবাজির ভয় অনেক সময় প্রকাশ্যে কিছু বলতে পারি না। ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি জানাতে পারলে অন্তত একটা ভরসা পাওয়া যায়। যদি সত্যিই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, তাহলে এটা বড় পরিবর্তন হবে।

রোকসানা বেগম নামে এক শিক্ষক বলেন, জনপ্রতিনিধি সরাসরি অভিযোগ শোনার প্ল্যাটফর্ম চালু করেছেন, এটা ইতিবাচক দৃষ্টান্ত। মানুষ যেন নিরাপদে অভিযোগ জানাতে পারে, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আব্দুল কাদের নামে এক যুবক বলেন, অনলাইনে অভিযোগ নেওয়া সময়ের দাবি। তবে শুধু মেসেজ নিলেই হবে না, দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। মানুষ ফলাফল দেখতে চায়।

তিনি আরো বলেন, অনেক সময় স্থানীয়ভাবে কথা বললে সমস্যা আরও বাড়ে। ওয়েবসাইট থাকলে অন্তত উপরে জানানো যায়। আমরা চাই, অভিযোগ দিলে যেন পরিচয় গোপন রাখা হয়।

বিরোধী দলকে সভাপতি না দিয়েই সব সংসদীয় কমিটি গঠন

সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

লঘুচাপের প্রভাবে বৃষ্টি হলেও দেশজুড়ে ভ্যাপসা গরম অব্যাহত থাকার আশঙ্কা

বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের চার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না

‘সম্পত্তি হস্তান্তর আইন কোরআন-সুন্নাহবিরোধী, দেশের আলেমরা এ বিষয়ে একমত’

রাজনীতির চেয়েও সাংবাদিকতা কঠিন: মঈন খান

ডিজিটাল ও এআই-সহায়ক সহিংসতা প্রতিরোধে কার্যকর আইন প্রয়োজন: আইনমন্ত্রী

সংখ্যাগরিষ্ঠের ভাষা উপেক্ষার পরিণতি পাকিস্তানের জন্য ভালো হয়নি: জামায়াত আমির