হোম > জাতীয়

বাংলাদেশে প্রথম ২টি গভীর অনুসন্ধান কূপ খনন চুক্তি স্বাক্ষর

আতিকুর রহমান নগরী

তিতাস ও বাখরাবাদ ফিল্ডে ২টি গভীর অনুসন্ধান কূপ খননের লক্ষ্যে বিজিএফসিএল এবং চাইনিজ প্রতিষ্ঠান সিসিডিসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় তিতাস-৩১ গভীর কূপ (৫৬০০ মিটার) এবং বাখরাবাদ-১১ গভীর (৪৩০০মিটার) কূপ খনন করা হবে।

বৃহস্পতিবার পেট্রোবাংলার বোর্ড রুমে ওই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত সচিব ও পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান।

বিজিএফসিএলের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন কোম্পানি সচিব মো. মোজাহার আলী, এবং সিসিডিসির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন লি জিয়াওমিং, সিইও, সিসিডিসি।

এতদিন ৪ হাজার মিটারে সীমাবদ্ধ ছিল তেল গ্যাস অনুসন্ধান কার্যক্রম। বাংলাদেশ জ্বালানি ঘাটতি পূরণের লক্ষ্যে ভূ-গর্ভস্থ গভীরতম স্তর হতে গ্যাস অনুসন্ধান করতে যাচ্ছে। যা ওই চুক্তির মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

(বিজিএফসিএল) এর আওতায় ২টি গভীর অনুসন্ধান কূপ, তিতাস-৩১ ডিপ (৫৬০০ মিটার) এবং বাখরাবাদ-১১ ডিপ (৪৩০০মিটার) এর খনন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কূপ খনন, ভূমি অধিগ্রহণ ও গ্যাস গ্যাদারিং পাইপলাইন নির্মাণসহ আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৭৯৮ কোটি টাকা।

তিতাস ও বাখরাবাদ ফিল্ডে ২০১১-২০১২ সালে বাপেক্স কর্তৃক পরিচালিত ৩ডি সাইসমিক জরিপকৃত ডাটার ওপর ভিত্তি করে সম্ভাবনাময় কূপ দু'টি খননের উদ্যাগ গ্রহণ করা হয়েছে।

গভীর কূপ খননের মাধ্যমে তিতাস ও বাখরাবাদ ফিল্ডের ৩৭০০-৫৬০০ মিটার ভূ-অভ্যন্তরে গ্যাসের উপস্থিতি, বিস্তৃতি ও গ্যাস রিজার্ভ নিশ্চিত হওয়ার আশা করা হচ্ছে।

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নির্বাচিত হয়েছে সিসিডিসি। কুপ দুটিতে রিজার্ভার প্রেসার প্রায় ১৫০০০ পিএসআই এবং তাপমাত্রা প্রায় ৩৯০ ডিগ্রি ফারেনহাইট যা বাংলাদেশে প্রথম উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রার কূপ হবে।

খনন শেষে তিতাস-৩১ গভীর কূপ হতে দৈনিক প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস এবং বাখরাবাদ-১১ কূপ হতে দৈনিক প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে মর্মে আশা করা যায়।

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে রিং পরানো সম্পন্ন

সংসদে হাসিনাকে নিয়ে যা বললেন রুমিন ফারহানা