হোম > জাতীয়

ডিএমপির পদোন্নতিপ্রাপ্ত ১০ সহকারী পুলিশ কমিশনারকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন কমিশনার

স্টাফ রিপোর্টার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পদোন্নতিপ্রাপ্ত ১০ জন সহকারী পুলিশ কমিশনারকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা।

সোমবার ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের এই র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, পদোন্নতি কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন এবং নতুন দায়িত্ব পালনের সুযোগ। সততা, নিষ্ঠা ও পেশাদারির সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি জনসেবায় আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

এ সময় অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ ওসমান গণি, পিপিএমসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমুদ্র নিরাপত্তা ও নীল অর্থনীতিতে যৌথ উদ্যোগ নেবে নৌবাহিনী

একটি বিশেষ দেশে চিকিৎসায় বাধ্য করতে স্বাস্থ্য খাত ধ্বংস করেছিল স্বৈরাচার: প্রধানমন্ত্রী

প্রশাসক নিয়োগে জেলা পরিষদে গতিশীলতা এসেছে: সংসদে স্থানীয় সরকার মন্ত্রী

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, দুই প্রকৌশলীকে স্টেশন ত্যাগ না করার নির্দেশ

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার মতো না হলেও খাওয়ার মতো: স্বাস্থ্যমন্ত্রী

কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েও বিদেশে কর্মী পাঠানো ৩৫ শতাংশ কমেছে: হাসনাত

সাত ক্যাটাগরিতে পুরস্কার পেল ইউএস-বাংলা এয়ারলাইন্স

‘আমরা যেন ফ্যাসিস্টকে প্রতিহত করতে পারি’—তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা

শফিকুল ইসলাম মাসুদের প্রশ্নের জবাবে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী