হোম > জাতীয়

ন্যায্য দাবি-দাওয়া আদায়ে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতিনিধি সভা

স্টাফ রিপোর্টার

পেশাগত বৈষম্য নিরসনসহ সকল যৌক্তিক ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ে প্রতিনিধি সভা করেছে সারা বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ডিপ্লোমা প্রকৌশলীরা। রোববার রাজধানীর আইডিইবি ভবনে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

সভায় ন্যায্য দাবিদাওয়া আদায়ে ব্যর্থ হওয়ায় ডিপ্লোমা প্রকৌশলীরা ডিপ্রকৌস কেন্দ্রীয় নির্বাহী কমিটির ওপর অনাস্থা পোষণ করে। একই সঙ্গে ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত বৈষম্য নিরসনসহ বিদ্যুৎ সেক্টরকে সংস্কার করে ঢেলে সাজাতে অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় ডিপ্রকৌস কমিটি গঠনের প্রস্তাব পেশ করে।

দাবিগুলো হচ্ছে-

১. উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী-প্রকৌশলী পদে পদোন্নতি ৩৩ শতাংশ থেকে ৫০ শতাংশে এ উন্নীতকরণ (বাংলাদেশের বিভিন্ন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রায় ৩০ তদূর্ধ্ব প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতির হার ৫০ শতাংশ চালু আছে পাশাপশি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডেও অন্যান্য পদের বিপরীতে ৫০ শতাংশ তদূর্ধ্ব পদোন্নতি প্রথা বিদ্যমান শুধু মাত্র বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ডিপ্লোমা প্রকৌশলীলাগন এই ক্ষেত্রে চরম বৈষম্যের স্বীকার।

২. অন্যান্য পদের ন্যায় সহকারী- প্রকৌশলী পদে ভারপ্রাপ্ত পদোন্নতি প্রদান।

৩. উপ-বিভাগীয় প্রকৌশলীর পদ বিলুপ্তকরণ সহ স্থায়ী শূন্য পদের বিপরীতে নিয়োগ/পদোন্নতি প্রদান। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী ও উপবিভাগীয় প্রকৌশলীর একই জব ডেসক্রিপশন হওয়ার পরও শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতি বঞ্চিত করার লক্ষ্যে উপ বিভাগীয় প্রকৌশলী পদ সৃষ্টি করা হয় যা ১৯৮২ সার্ভিস রুল বহির্ভূত।

৪. অন্যান্য ক্যাডার দের ন্যায় উপ-সহকারী প্রকৌশলীদের উচ্চতর স্কেল/গ্রেড প্রদান করণ।

৫. ডিপিসিতে ডিপ্লোমা প্রকৌশলী থেকে প্রতিনিধি রাখা।

৬. আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টিম কনসেপ্ট অনুযায়ী সেট-আপ ১:৫:২৫ প্রণয়ন সহ বিউবোর সকল টেকনিক্যাল দপ্তরে উপ-সহকারী প্রকৌশলীর পদ নিশ্চিত করণ।( বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী তদূর্ধ্ব পদে সেট-আপ ঠিক রেখে শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীদের পদ বঞ্চিত করে আসছে)।

৭. দেশীয় লিয়েন, ইন্সপেকশন সহ বৈদেশিক প্রশিক্ষণে বৈষম্যহীনদৃষ্টিতে উপ-সহকারী প্রকৌশলীদের অংশগ্রহণ নিশ্চিত করা (বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী তদূর্ধ্ব পদের কর্মকর্তারা উক্ত সুযোগ সুবিধা প্রতিনিয়ত ভোগ করেন)।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী