হোম > জাতীয়

সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা নির্বাচন কমিশনে

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে সংসদ সচিবালয়। সোমবার ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

ইসি সূত্র জানিয়েছে, আইন অনুযায়ী সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের তিন কার্যদিবসের মধ্যে সংসদ সচিবালয়ে থেকে সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা নির্বাচন কমিশনে পাঠাতে হয়। তার আলোকে ২৯৬ জনের একটি তালিকা ইসিকে দিয়েছে। এখন আমরা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

জাতীয় সংসদের নারী আসনের নির্বাচনের আইন অনুযায়ী, বিএনপি ৩৪ দশমিক ৬৬ আসন বা ৩৫টি আসন পাবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ দশমিক ৩৩ বা ১১ টি আসন পাবে। স্বতন্ত্র প্রার্থীরা ১ দশমিক ১৬ শতাংশ বা ১টি আসন পাবে (যদি জোট করে) । জাতীয় নাগরিক পার্টি পাবে ১টি আসন। অন্য ছোট দলগুলো নিজেদের মধ্যে জোট না করলে কোনো আসন পাবে না। তবে জোট করলে পাবে ১টি আসন। এক্ষেত্রে বিএনপির আরো একটি আসন বেড়ে দাঁড়াবে ৩৬টি। আবার জোটগত ভাবে যদি নির্বাচন করে তাহলে বিএনপি ৩৫ টি আসনই পাবে। তবে জামায়াতের দুটি আসন বৃদ্ধি পেয়ে ১৩ টি হবে।

নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, সংসদের নারী সংরক্ষিত আসনের নির্বাচন রোজার মধ্যে করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি। ঈদের আগেই এ নির্বাচনের যাবতীয় কার্যক্রম শেষ করতে চাই আমরা। এছাড়া শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন ঈদের পরে করা হবে। সাধারণ নির্বাচনে নিবন্ধিত ৬০টি দলের মধ্যে ৫০টি দল অংশ গ্রহণ করে। জাতীয় পার্টিসহ ৪১ টি দল কোনো আসন পাইনি।

সোশ্যাল মিডিয়া ইস্যুতে মুখ্য সচিবের বিজ্ঞপ্তি

বিজিবির অফিসার্স কোয়ার্টার থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

একযোগে ৯ সচিবের নিয়োগ বাতিল

স্বস্তির যে বার্তা দিল আবহাওয়া অফিস

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

ইসির ১১২ কর্মকর্তাকে বদলি

অন্তর্বর্তী সরকারের আমলে বিএনপি কেন রাষ্ট্রপতিকে রক্ষায় অনড় ছিল

সাংবাদিকদের মর্যাদায় ভূষিত করতে সরকারের পরিকল্পনা রয়েছে

সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার আশায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ