হোম > অন্যান্য

রূপায়ণ সিটিতে ‘মাইন্ডফুল গজল নাইট’

আতিকুর রহমান নগরী

রূপায়ণ সিটি উত্তরায় অনুষ্ঠিত হয়েছে ‘মাইন্ডফুল গজল নাইট’। স্কাই ভিলার রুফটপে আয়োজিত অনুষ্ঠানটি ছিল গ্রাহক ও অতিথিদের জন্য এক স্মরণীয় সন্ধ্যা। গতকাল শুক্রবার রূপায়ণ সিটি কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বাংলাদেশের জনপ্রিয় গজলশিল্পী মনজুরুল ইসলাম খান একের পর এক হৃদয়স্পর্শী গজল পরিবেশন করে শ্রোতাদের মনোরঞ্জন করেন। সুর ও অনুভূতির মেলবন্ধনে তৈরি হয় এক অনিন্দ্যসুন্দর পরিবেশ, যেখানে সবাই ডুবে ছিলেন সুরের জাদুতে।

রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী বলেন, ‘রূপায়ণ সিটিতে আমরা শুধু আবাসন নয়, এক পূর্ণাঙ্গ জীবনধারা উপহার দিতে চাই। এরই ধারাবাহিকতায় আমরা এই গজল নাইট আয়োজন করেছি।’

রূপায়ণ সিটির সিইও এম এ মাহবুবুর রহমান বলেন, ‘রূপায়ণ সিটি একটি জীবন্ত কমিউনিটি, যেখানে সবাই একসাথে সংস্কৃতি উপভোগ করে এবং জীবনকে সুন্দরভাবে উপভোগ করে।’

অতিথিরা জানান, রূপায়ণ সিটির এমন মননশীল আয়োজন তাদের ব্যস্ত জীবনে এনে দিয়েছে এক নির্মল প্রশান্তির পরশ। রূপায়ণ সিটি উত্তরা আবারো প্রমাণ করল, এটি শুধুই একটি আবাসন নয়, বরং সংস্কৃতি, বন্ধন ও আনন্দের এক পরিপূর্ণ কমিউনিটি।

বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নির্বাচন ১৮ সেপ্টেম্বর

ভিকারুননিসার শিক্ষক আনোয়ারের দুই কিডনিই অকার্যকর

বার্লিনে বাংলাদেশের চিকিৎসকের সাফল্য

মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের কমিটি গঠন

প্রকাশিত হলো ড. মেছবাহ উদ্দিনের ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’

বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি নাসের, সহসভাপতি ওয়ালিদ

দ্য সেকেন্ড স্টুডিও ফিচারিং বেস্ট শো এভারেস্টের উদ্বোধন

শিশু আবদুল্লাহ আল নোমানের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন

উগান্ডার বিরোধীদলীয় নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী

আমার দেশ-এর নামে ভুয়া ফটোকার্ড বানিয়ে অপপ্রচার, কী বলছে ডিসিমিসল্যাব