হোম > অন্যান্য

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের সাবেক চেয়ারম্যানের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত

ডেস্ক রিপোর্ট

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোকসংস্কৃতি সংগ্রাহক ও গবেষক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের সাবেক চেয়ারম্যান ড. আশরাফ সিদ্দিকীর ৫ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির চেয়ারম্যান প্রফেসর আবুল কাসেম ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও সাবেক রাষ্ট্রদূত ড. আনোয়ারউল্লাহ চৌধুরী।

ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নুরে আলম তালুকদরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবি ব্যারিস্টার সারোয়ার হোসেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক ড. আসাদুজ্জামান, গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, ট্রাস্টের সদস্য এবং সাবেক উপ সচিব সৈয়দ হাবিবুর রহমান এবং ট্রাস্টের পরিচালক (জনসংযোগ) আনোয়ার হাবিব কাজল প্রমূখ।

বক্তারা বলেন, ড. আশরাফ সিদ্দিকী একাধারে কবি, সাহিত্যিক, প্রবন্ধকার, নাট্যকার ও লোক গবেষক ছিলেন। তিনি পাঁচ শতাধিক কবিতা রচনা করেছেন। গবেষণা করেছেন বাংলার লোক ঐতিহ্য নিয়ে। তিনি প্রায় ১৫ বছর বাংলাদেশ ছাত্র কল্যান ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টকে বিশেষ মযার্দাপূর্ন অবস্থানে নিয়ে আসেন। শিক্ষার সংস্কার এবং নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের মত বিষয়গুলিকেিি ত সবসময় গুরুত্ব দিয়ে আসছেন এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট জাতীয় শিক্ষা নীতি প্রনয়ণ ও সংস্কারসহ শিক্ষা কারিকুলাম পরিবর্তনের জন্য এবং অনতিবিলম্বে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

নেপচুনের বাইরে নতুন এক রহস্যময় জগতের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা

সাংবাদিক রিয়াজ চৌধুরীর সুস্থতা কামনা ইরাবের

আজ বিসর্জনে শেষ হবে দুর্গাপূজা

বিশ্ব পরিসংখ্যান দিবস আজ

জ্যেষ্ঠ সাংবাদিক আমীর খসরুর ইন্তেকাল

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সভাপতি সুমন, সম্পাদক ফজলুর

বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নির্বাচন ১৮ সেপ্টেম্বর

ভিকারুননিসার শিক্ষক আনোয়ারের দুই কিডনিই অকার্যকর

বার্লিনে বাংলাদেশের চিকিৎসকের সাফল্য

মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের কমিটি গঠন