হোম > অন্যান্য

অলিয়ঁস ফ্রঁসেজে জীবন আহমেদের একক আলোকচিত্র প্রদর্শনী

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

নেত্র নিউজ ও প্রকাশনা সংস্থা দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) যৌথ উদ্যোগে ‘উইটনেস টু দ্য আপরাইজিং’ শিরোনামে পাঁচ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অলিয়ঁস ফ্রঁসেজ ঢাকার ধানমণ্ডি শাখার লা গ্যালারিতে এ প্রদর্শনী শুরু হয়। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি চলবে ১১ আগস্ট সোমবার পর্যন্ত।

সব শ্রেণির দর্শকদের জন্য উন্মুক্ত এই প্রদর্শনীটি উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি হিসেবে প্রদর্শনীতে যোগ দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)'র সদস্য ড. তানজিম উদ্দিন খান, শিক্ষক ও অ্যাক্টিভিস্ট ড. সামিনা লুৎফা। আলোকচিত্রী শহিদুল আলম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন প্রমুখ।

প্রসঙ্গত, জীবন আহমেদ গণঅভ্যুত্থানের একজন প্রত্যক্ষদর্শী আলোকচিত্রী। পুরো সময়টা জুড়ে তিনি ছিলেন রাজপথে। জুলাই অভ্যুত্থান ২০২৪-এর উত্তাল দিনগুলো ধরা পড়েছে তার ক্যামেরায়, যেগুলো একইসাথে ইতিহাসের স্মারক এবং রাষ্ট্রীয় নির্মমতা ও জনতার প্রতিরোধের মুখোমুখি লড়াইয়ের প্রামাণ্য দলিল। আন্দোলন চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে জীবন আহমেদের এই একক প্রদর্শনীতে।

এর আগে ৫ আগস্ট একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় জীবন আহমেদের লেখা বই “Witness to the Uprising”-এর মোড়ক উন্মোচন। গণআন্দোলনের প্রামাণ্য দলিল হয়ে ওঠা এই বইটির মোড়ক উন্মোচন করেন শহীদ নাফিজের বাবা, যিনি সেই সময় তার সন্তানের মরদেহ বহনকারী রিকশাচালক নুর মিয়া।

স্পেকট্রামের মূল্য কমানোর আহ্বান এমটবের

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করতে হবে’

নেপচুনের বাইরে নতুন এক রহস্যময় জগতের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা

সাংবাদিক রিয়াজ চৌধুরীর সুস্থতা কামনা ইরাবের

আজ বিসর্জনে শেষ হবে দুর্গাপূজা

বিশ্ব পরিসংখ্যান দিবস আজ

জ্যেষ্ঠ সাংবাদিক আমীর খসরুর ইন্তেকাল

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সভাপতি সুমন, সম্পাদক ফজলুর

বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নির্বাচন ১৮ সেপ্টেম্বর

ভিকারুননিসার শিক্ষক আনোয়ারের দুই কিডনিই অকার্যকর