হোম > অন্যান্য

পঙ্গু হাসপাতালে অ্যাবের ‘ঈদ উপহার’ বিতরণ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) সদ্য সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দের উদ্যোগে চব্বিশের গণঅভ্যুত্থানে গুরুতর আহত চিকিৎসাধীনদের মাঝে ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে রাজধানী ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) এই ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপির অন্যতম যুগ্ম-মহাসচিব ও ‘সবার আগে বাংলাদেশ’-এর সভাপতি শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

বিশেষ অতিথি ছিলেন— ঢাকা মহানগর (উত্তর) বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

‘ঈদ উপহার’ বিতরণ তত্ত্বাবধান করেন— অ্যাবের সদ্য সাবেক মহাসচিব ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, ইঞ্জিনিয়ার নিয়াজ উদ্দিন ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মোতাহার হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হেলাল উদ্দিন তালুকদার, ইঞ্জিনিয়ার কেএম আসাদুজ্জামান চুন্নু, ইঞ্জিনিয়ার তানবিরুল হাসান তমাল, ইঞ্জিনিয়ার শামীম রাব্বি সঞ্চয়, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম খোকা, ইঞ্জিনিয়ার সেজান আহমেদ, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ার আহসান রাসেল, ইঞ্জিনিয়ার কামরুল হাসান সাইফুল, ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ ওসমানী, ইঞ্জিনিয়ার নুর আমিন লালন, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জনি ও ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন রনি প্রমুখ।

প্রসঙ্গত, পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন গত জুলাই-আগস্ট গণআন্দোলনে গুরুতর আহত অন্তত ১২২ জনের মাঝে এই ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়।

‘টেকসই কৃষিব্যবস্থা গড়তে সম্মিলিত উদ্যোগ নিতে হবে’

স্পেকট্রামের মূল্য কমানোর আহ্বান এমটবের

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করতে হবে’

নেপচুনের বাইরে নতুন এক রহস্যময় জগতের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা

সাংবাদিক রিয়াজ চৌধুরীর সুস্থতা কামনা ইরাবের

আজ বিসর্জনে শেষ হবে দুর্গাপূজা

বিশ্ব পরিসংখ্যান দিবস আজ

জ্যেষ্ঠ সাংবাদিক আমীর খসরুর ইন্তেকাল

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সভাপতি সুমন, সম্পাদক ফজলুর

বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নির্বাচন ১৮ সেপ্টেম্বর