হোম > অন্যান্য

বাংলাদেশ ছাড়ছে নোভারটিস, ক্ষতিপূরণ চান কর্মীরা

স্টাফ রিপোর্টার

ভারত ও পাকিস্তানের পর বাংলাদেশ থেকেও নিজেদের গুটিয়ে নিচ্ছে শীর্ষ মাল্টিন্যাশনাল ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভারটিস। বাংলাদেশ ছাড়ার আগে দেশীয় একটি কোম্পানিতে নিজেদের কর্মীদের হস্তান্তর করতে চায় তারা। তবে কর্মীরা তা মানতে নারাজ।

তারা জানান, নোভারটিসে যে ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হতো, তা দেশের কোনো কোম্পানিতে নেই। তাছাড়া এভাবে কর্মী হস্তান্তরের নজিরও নেই। তাই আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। কোনো কোম্পানিতে আমরা যাবো কিনা, চাকরি করবো কিনা, সেটি আমাদের বিষয়।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে নোভারটিস প্রধান কার্যালয়ের সামনে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানানো হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এ সময় তারা "উই ওয়ান্ট জাস্টিস" স্লোগান দেন।

নোভারটিস বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল্লাহ আর মামুন বলেন, সুইজারল্যান্ডভিত্তিক নোভারটিস ১৪০টি দেশে ব্যবসা করে আসছে। বাংলাদেশের ওষুধ শিল্পেও তাদের অবদান রয়েছে। গত বছরের ডিসেম্বরে কোম্পানি গুটিয়ে নেয়ার ঘোষণা দেয়া হয়। কথা ছিল তারা আমাদের ক্ষতিপূরণ দেবে। কিন্তু তারা সেটি রাখেনি। অন্য কোম্পানির হাতে আমাদের দিয়ে দেয়া হচ্ছে। আমরা বিক্রি হতে চাই না।

তিনি বলেন, নিয়ম অনুযায়ী মাল্টিন্যাশনাল কোম্পানি বন্ধ করে দিলে কর্মীদের প্রাপ্য ক্ষতিপূরণ দেয়া হয়। কিন্তু আমাদের সঙ্গে তা হচ্ছে না। আমাদের অন্য কোম্পানির কাছে বিক্রি করতে চায় তারা। এটি আমরা মেনে নেবো না। এখন একটাই দাবি, আমাদের প্রাপ্য কীভাবে বুঝিয়ে দেবে সেটা বলবেন। তারা বলেছিলেন জানুয়ারির শুরুতে হেড অফিস থেকে এ সংক্রান্ত মেইল পাঠাবে। সেই মেইল এখনো আসেনি।

সিনিয়র সহকারী অফিসার রাসেল মণ্ডল বলেন, আমরা পরিবারের চেয়েও কোম্পানিকে বেশি গুরুত্ব দিয়েছি। গত ৫ ডিসেম্বর থেকে অনেক কষ্টে আছি। তারা কোনো নোটিশ ছাড়াই কোম্পানি বন্ধের কথা জানিয়েছে। আমরা কোন কোম্পানিতে যাবো সেটি আমাদের সিদ্ধান্ত। তারা আমাদের এভাবে বিক্রি করতে পারে না।

বিগত বছরগুলোতে নোভারটিসের সহযোগীরা নিবেদনের সাথে কাজে করেছেন, মূল্যবান অবদান রেখেছেন; নোভারটিস এজন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কাছে শেয়ার হস্তান্তর পরবর্তী একই আইনি সত্তার (লিগ্যাল এনটিটি) অধীনে কর্মীদের জন্য তিন বছর চাকরি নিশ্চিত করেছে নোভারটিস। পাশাপাশি, আইনি বাধ্যবাধকতার বাইরেও, পূর্ণকালীন সকল কর্মীদের অতিরিক্ত এক্স গ্রেশিয়া পেমেন্ট প্রদান করা হবে। হস্তান্তর প্রক্রিয়া চলাকালীন নোভারটিস এর সহযোগীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

দ্য সেকেন্ড স্টুডিও ফিচারিং বেস্ট শো এভারেস্টের উদ্বোধন

শিশু আবদুল্লাহ আল নোমানের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন

উগান্ডার বিরোধীদলীয় নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী

আমার দেশ-এর নামে ভুয়া ফটোকার্ড বানিয়ে অপপ্রচার, কী বলছে ডিসিমিসল্যাব

সভাপতি নির্বাচিত হওয়ায় শফিকুল হাসানকে শুভেচ্ছা

সংবাদপত্র এবং সাংবাদিকদের উপর হামলা অগ্রহণযোগ্য: ভাসানী জনশক্তি পার্টি

আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণ নেয়া সাবেক বেকারদের মিলনমেলা

ব্যারিস্টার ফুয়াদের ওপর হামলা ফ্যাসিবাদী আচরণ: বিপিটি

ডিএনসিসিতে এডিস মশা নিয়ন্ত্রণে এসআইটি প্রযুক্তি নিয়ে মতবিনিময় সভা

ন্যাশনাল ডিফেন্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের গ্র্যাজুয়েশন ডিনার অনুষ্ঠিত