হোম > অন্যান্য

বাকশিল্পাঙ্গনের নতুন সভাপতি হাসিব বিল্লাহ, সাধারণ সম্পাদক নূৎফা

স্টাফ রিপোর্টার

আবৃত্তি সংগঠন বাকশিল্পাঙ্গনের নতুন পর্ষদ গঠন করা হয়েছে। ২০২৬ -২০২৮ মেয়াদে গঠিত এ পর্ষদে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসিব বিল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন নূৎফা বিনতে রব্বানী।

শুক্রবার রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বাকশিল্পাঙ্গনের দ্বিবার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট এ নতুন পর্ষদ গঠন করা হয়। কমিটিতে নতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মনোয়ার মাহমুদ জুয়েল, সংগঠন সম্পাদক আয়াত আলী, সম্পাদক শিল্প ও শিক্ষা অনুষ্ঠান জোবায়ের ইকবাল টোটেম, কোষাধ্যক্ষ জেবুন নাহার রুমা, দপ্তর সম্পাদক রেবেকা সুলতানা লিজা। এছাড়াও সদস্য নির্বাচিত হয়েছেন সৈয়দ আজহারুল হক,সুবিদিতা চন্দ সোনালী, ডলি দাস

ও বনি আমিন তাকি।

এর আগে সকাল থেকেই বাকশিল্পাঙ্গনের দ্বি-বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে সদস্যদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে সংস্কৃতি বিকাশ কেন্দ্র। সকাল সাড়ে ১১ টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় সভার আনুষ্ঠানিক কার্যক্রম। এরপর সাধারণ সম্পাদকের প্রতিবেদন, কোষাধ্যক্ষের প্রতিবেদন উপস্থাপন, আলোচনা, নতুন কর্মপরিকল্পনা প্রণয়ন এবং নতুন পর্ষদ গঠনের মধ্য দিয়ে এগিয়ে যায় সভার কার্যক্রম। আনুষ্ঠানিকতা শেষে সবাই একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। অনুষ্ঠানে দিনভর আবৃত্তি, গান আর প্রাণবন্ত আড্ডায় মেতে থাকেন।

ডিআরইউ লেখক সম্মাননা পেলেন ২৬ সাংবাদিক

‘টেকসই কৃষিব্যবস্থা গড়তে সম্মিলিত উদ্যোগ নিতে হবে’

স্পেকট্রামের মূল্য কমানোর আহ্বান এমটবের

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করতে হবে’

নেপচুনের বাইরে নতুন এক রহস্যময় জগতের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা

সাংবাদিক রিয়াজ চৌধুরীর সুস্থতা কামনা ইরাবের

আজ বিসর্জনে শেষ হবে দুর্গাপূজা

বিশ্ব পরিসংখ্যান দিবস আজ

জ্যেষ্ঠ সাংবাদিক আমীর খসরুর ইন্তেকাল

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সভাপতি সুমন, সম্পাদক ফজলুর